ক্ষমতার মোহ দেশকে ধ্বংস করছে

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

এরশাদজাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতার অতিরিক্ত মোহ গোটা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে।দেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। প্রতিবছর ২৭/২৮ লাখ শিক্ষিত যুবক শ্রমবাজারে প্রবেশ করছে।

বৃহস্পতিবার তাঁর বনানী কার্যালয়ের মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এই ধংসের রাজনীতির অবসান ঘটিয়ে শান্তি ও সমৃদ্ধির রাজনীতি ফিরিয়ে আনতে জাতীয় পার্টির কোনও বিকল্প নাই।

এরশাদ বলেন, অসুস্থ রাজনীতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। মানুষ মরুক আর বাঁচুক সে দিকে খেয়াল নেই। মানুষকে পুড়িয়ে মেরে এরা ক্ষমতায় যেতে চায়।ক্ষমতার মোহে দেশ রসাতলে গেছে। দেশে বেকার বাড়ছে। এসব দিকে কারো খেয়াল নেই। তারা শুধু ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় টিকে থাকার মোহে আত্মহারা হয়ে আছে।

যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এম.এ. হান্নান, সাইদুর রহমান ট্যাপা, এস.এম. ফয়সল চিশতী, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আবু সাঈদ স্বপন প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G