খাবারের মঞ্চ ভেঙ্গে দিলো পুলিশ

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ৭:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

বিএনপিসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে নর্থ সুপার মার্কেটে দুস্থদের খাবার বিতরণের মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে মঞ্চটি ভেঙে দেয়া হয়।

কেন মঞ্চ ভেঙ্গে দেয়া হলো- এ বিষয়ে জানতে চাইলে বাংলামেইলকে তিনি বলেন, কূটনৈতিক এলাকায় সভা-সমাবেশের অনুমতি নেই। এছাড়া এ অনুষ্ঠানের জন্য মার্কেট কর্তৃপক্ষ ও প্রশাসনের  অনুমতি নেয়া হয়নি।

ওসি আরো বলেন, ‘গতকাল শনিবার রাতে মার্কেট কর্তৃপক্ষ থানায় অভিযোগ করায় মঞ্চ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি।

অনুষ্ঠানের অনুমতি নেয়া হয়েছিল কি না জানতে চাইলে বিএনপির গুলশান থানা শাখার সহ-সভাপতি ফারুক হোসাইন ভুইয়া বলেন, ‘মঞ্চ তৈরির জন্য অনুমিত না দেয়া হলেও অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়া হয়েছিল।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G