খালেদাকে চিরতরে উৎখাত করতে হবে

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hanifবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের জন্য অশুভ শক্তি, আর তাই তাকে চিরতরে উৎখাত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম-হানিফ।

রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে শনিবার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়া বাংলাদেশের উন্নতি চায় না। তিনি দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই অশুভ শক্তিকে বাংলার মাটি থেকে যেন চিরতরে উৎখাত করতে পারি আমদের সেই চেষ্টা করতে হবে।

প্রতিক্ষণ /এডি/নাদিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G