খালেদাকে দ্রুত গ্রেফতারের আহবান

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৫:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hasan mahmudবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘পিলখানা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র-খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ আহবান জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমে দেখেছি জিয়া অরফানেজ মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আমি সরকারকে আহবান জানাবো আদালতের এ পরোয়ানা নিয়ে সরকার তাকে খুব দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, শুধু খালেদা জিয়াকে গ্রেফতার করলেই হবে না। খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালাতে হবে। এ কার্যালয়ে তল্লাশি চালালে জঙ্গি, সন্ত্রাস, পেট্রলবোমা ও অস্ত্র পাওয়া যেতে পারে। তাই খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালানোর জন্য সরকারকে অনুরোধ জানাবো।

হাছান মাহমুদ বলেন, আজকের গণমাধ্যমে দেখলাম গণমাধ্যমে সরকার হস্তক্ষেপ করছে বলে ‘সম্পাদক পরিষদ’ বিবৃতি দিয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। যদি সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ করত, তাহলে শেখ হাসিনার কার্টুন দিয়ে গণমাধ্যমে লেখা ছাপা হতো না।

প্রতিক্ষণ /এডি/মিনহাজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G