খালেদা কুইন অব টেরর অ্যান্ড হরর

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hasan-mahmud 01বিএনপির দেওয়া চলমান কর্মসূচির সমালোচনা করে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তাকে ‘কুইন অব টেরর অ্যান্ড হরর’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ (শুক্রবার) সকালে প্রেস ক্লাবের সামনে ‘বোমা মেরে মানুষ হত্যা, দেশ ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি’ বন্ধের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কিন্তু খালেদা রাজনীতির নামে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সারাদেশে সাধারণ মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। যা সারা বিশ্বে নজিরবিহীন ঘটনা।‘

তিনি বলেন, ‘খালেদা জিয়া যতোই বোমা মারছেন, গাড়ি পোড়াচ্ছেন, মানুষ মারছেন তাতে তিনি ততোই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তিনি জনমানুষের নেত্রী নন। খালেদা আজ বাংলার মানুষের কাছে ‘কুইন অব টেরর অ্যান্ড হরর হিসেবে প্রতীয়মান হয়েছে।’

হাছান মাহমুদ অভিযোগ করেন, আজকে খালেদা জিয়ার সহিংসতার হাত থেকে শুধু মানুষ নয় খাদ্যপণ্যবাহী যানবাহনও রক্ষা পাচ্ছে না। পৃথিবীতে যে সব দেশে জাতিগত সংঘাত চলছে সে সব দেশেও এমন সহিংসতা কেউ ঘটায়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আজকে খালেদা জিয়ার সহিংসতার হাত থেকে শাক-সবজি পর্যন্ত রক্ষা পাচ্ছে না। তিনি যেভাবে মানুষ হত্যার খেলায় মেতেছেন তাতে তার পক্ষে আর ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।

সহিংসতার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান সাবেক এ মন্ত্রী।

সমাবেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, বলরাম পোদ্দার, এম এ করিম, সাংবাদিক সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/মাহমুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G