খালেদা জিয়ার খবর আছে: শাজাহান

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ২:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Jasim__868677449হরতাল অবরোধ প্রত্যাহার না করলে ‘খালেদা জিয়ার খবর আছে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে ‘দানবের সঙ্গে মানবের প্রেম হতে পারে না’ বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি ট্রাকমিছিল-পূর্ব এক সমাবেশে শাজাহান খান এ সব কথা বলেন।

 বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে এ মিছিলের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করে ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া ঘুমিয়ে আছেন। তিনি অন্ধ ও বধির হয়ে গেছেন। বাংলাদেশের কী হচ্ছে, দেখতে ও শুনতে পান না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে শাজাহান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বাঁচান। ২০১৩ সালে ৫৫ জন ও ২০১৪-১৫ সালে ৬০ জন ড্রাইভার-হেলপার হত্যা করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আরো বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জাসদ নেত্রী শিরীন আখতার।

পরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একশ ট্রাকের ওই ট্রাক-মিছিল শুরু হয়ে পুরো ঢাকা ঘুরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হয়।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G