খালেদা-তারেককে সরিয়ে দিন

প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

তারেক-খালেদাবেগম খালেদা জিয়াকে সরিয়ে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করতে বিএনপি নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

বিএনপির বিভিন্ন পর্যায়ের কমিটি পুনর্গঠণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানকে দল থেকে বহিস্কার করতে হবে, তবেই বিএনপির পুনর্গঠণ হবে।

সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G