গবেষণা চুরির দায়ে ঢাবি শিক্ষকের পদাবনতি

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৭ সময়ঃ ৬:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৬ পূর্বাহ্ণ
                                                                ফাইল ছবি

গবেষণা চুরির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী’র পদাবনতি করে সহকারী অধ্যাপক করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয়।

এছাড়া একই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শওকতুর রহমান ও সহকারী পরিচালক আবু ফয়সাল আহমেদকে  সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের খেলায় অংশগ্রহণ নিয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয় বলে সিন্ডিকেট সূত্রে জানা গেছে।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘গবেষণা চৌর্যবৃত্তির দায়ে ঐ শিক্ষকের পদাবনতি করা হয়েছে। এছাড়া ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সঞ্চার করায় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক ও এক সহকারী পরিচালককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে’।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G