‘গহীনের গান’ অনুষ্ঠানে শিল্পীদের মিলন মেলা
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আজ ১৪ মার্চ শনিবার সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘গহীনের গান’ এর ১০০তম পর্ব। যা এস এ টিভিতে প্রচারিত হয়ে আসছে। তবে এবারের ১০০ তম পর্বটা হবে একবারে ভিন্নভাবে।
রাত ১১ টা থেকে ২ টা পর্যন্ত চলবে শিল্পীদের মিলন মেলা। অর্থাৎ এই অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের ৩২ জন খ্যাতিমান শিল্পী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানের প্রযোজক কামরুজ্জামান রঞ্জু জানান, শততম পর্ব উপলক্ষে ‘গহীনের গান’ অনুষ্ঠানটিকে ৫টি ভাগে বিভক্ত করা হয়েছে।
প্রতিটি ভাগে একই সাথে কয়েকজন শিল্পী মঞ্চে থাকবেন। তারা নিজেদের মধ্যে আড্ডা দেবেন, দর্শকের সাথে কথা বলবেন এবং অনুরোধের গান করবেন।
সেই শিল্পীরা হলেন- সুবীর নন্দী, দিলরুবা খান, ফেরদৌস আরা, ইন্দ্রমোহন রাজবংশী, সেলিম চৌধুরী, বাদশা বুলবুল, আলম আরা মিনু, দিনাত জাহান মুন্নী, আসিফ আকবর, চন্দনা মজুমদার, ডলি সায়ন্তনী, শফি মন্ডল, তানভীর আলম সজীব, তপন চৌধুরী, শফিউল আলম রাজা, রিজিয়া পারভীন, আাঁখি আলমগীর, অনুপমা মুক্তি, বালাম, পলাশ, মৌটুসী, পারভেজ, ইবরার টিপু, দিঠি আনোয়ার, প্রিয়াংকা গোপ, আব্দুল লতিফ শাহ্, সন্দীপন, কিশোর, লিজা, আরিফ, নন্দিতা।
উল্লেখ্য অনুষ্ঠানটি সঞ্চালন করবেন হাসান আবিদুর রেজা জুয়েল, পূজা সেনগুপ্ত এবং ফুয়াদ।
























