গাইবান্ধায় দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশঃ নভেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ৭:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৯ অপরাহ্ণ

gaibanda“দূর্নীতি করব না, দূর্নীতি মানব না, দূর্নীতি সইব না, দূর্নীতিবাজের সাজা চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার দূর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত দূর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর অঞ্চলের উপ-পরিচালক কামরুল আহসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাসান আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আ. মান্নাফ, সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি নুরুজ্জামান প্রধান, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, উপজেলা যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম ও আলিউল ইসলাম বাদল প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G