গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৬ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

1449407011

গাইবান্ধার সুন্দরগঞ্জে পিকআপভ্যান চাপায় সিফাত আকন্দ (৭) নামে একটি শিশু নিহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিতে এই ঘটনা ঘটে।

নিহত সিফাত আকন্দ (৭) রাজীবপুর গ্রামের মোরশেদুল ইসলামের ছেলে ও ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথম শ্রেণির ছাত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম লাল মিয়া জানান, স্কুল ছুটির পর সিফাত তার বাড়িতে যাচ্ছিল।

এসময় সুন্দরগঞ্জ–গাইবান্ধার সড়কে সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধাগামী মালবাহী পিকআপটি নতুন বাজার নামক স্থান সংলগ্ন এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়।

এলাকাবাসী পিকআপটি আটক করেছে বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G