গাজীপুরে জামায়াতের পিকেটিং, ভাংচুর

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ৩:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

পিকেটিংগাজীপুর মহানগরীতে হরতালে সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর।

গাজীপুর মহানগরীর গাছা থানা জামায়াতের সেক্রেটারির নেতৃত্বে বুধবার সকালে এ মিছিল ও পিকেটিং হয়।

এ সময় পিকেটাররা রাস্তায় আগুন জালায় ও অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাজীপুর মহানগরীর অর্থ সম্পাদক মিজানুর রহমান আরিফ, টঙ্গি থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহিউদ্দিন, গাছা থানা শিবির সভাপতি ও অন্যন্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রি আলী আহসান মোঃ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে বুধবার দেশব্যাপী ২৪ ঘন্টার হরতালের ডাক দেয় জামায়াত।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G