গাজীপুরে পিকআপ ভ্যানে আগুন, আটক ৩

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

peakup vanহরতালের প্রথম প্রহরে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের পাশে ঢাকা-গাজীপুর সড়কে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটিয়েছে দুর্বিত্তরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে লক্ষ্মীপুরা ঢাকা- গাজীপুর সড়কে একটি পিকআপ ভ্যানে অবরোধ সমর্থকরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিকআপের চালক ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে পিকআপের সামনের অংশ সমান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ জামায়াত বিএনপির তিন কর্মীকে আটক করেছে।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের  সূত্রে জানা গেছে, নাশকতার সৃষ্টি করতে পারে এমন সন্দেহে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে টঙ্গী থানা এলাকা থেকে তিনজন জামায়াত-বিএনপি কর্মীকে আটক করেছে।

প্রতিক্ষণ/এডি/রফিক

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G