গাড়ির গায়ে নোংরা থাকলেই জরিমানা

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০১৫ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৮ অপরাহ্ণ

540878079-nanjing-west-road-minibus-traffic-light-shanghai-cityচীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহরে গাড়ির গায়ে বা চাকায় কোনো কাদা থাকলেও জায়গায় ১০০ ইউয়ান (১৬ মার্কিন ডলার) জরিমানা করা হচ্ছে। যদি গাড়ির নম্বর প্লেট ধুলো-কাদায় অস্পষ্ট দেখা যায়, তাহলে জরিমানার পরিমাণ আরো বাড়ছে।

জানা গেছে নগরকর্তারা তাদের শহরের ভাবমূর্তি উন্নত করতে উদগ্রীব হয়ে পড়েছেন। সেই লক্ষ্যে তারা প্রথমেই টার্গেট করছেন শহরের গাড়ি চালকদের।

শুধু জরিমানেই নয় সাথে সাথেই ঐ ময়লাকাদা পরিষ্কার করতে হচ্ছে চালকদের। গাড়িতে কোথাও ভাঙাচোরা থাকলে বা রং চটে গেলে জরিমানা হবে কয়েক গুণ। এই জরিমানা ৫০০ ইউয়ান থেকে ২০০০ ইউয়ান পর্যন্ত গড়াচ্ছে।

তবে বৃষ্টি বা তুষারপাতের কারণে কাদা লাগলে মাফ করা হচ্ছে। নগর কর্তারা বলছেন, “অপরিচ্ছন্ন, ভাঙাচোরা বা রঙচটা গাড়ির কারণে শহরের চেহারা নষ্ট হচ্ছে।” তবে ইন্টারনেটে সামাজিক মাধ্যমগুলোতে নানজিংয়ের নগর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে বহু মানুষ সমালোচনায় মুখর।

সিনা উইবোতে একজন লিখেছেন,”আমার নিজের গাড়িতে ময়লা থাকলে, অন্যের তাতে কি।”
অনেকে আবার লিখছেন নগর কর্তৃপক্ষ আসলে মানুষের পকেট থেকে কিছু টাকা নিয়ে নিতে চাইছে। তারা বলছেন, শহরের বাতাসের দূষণ নিয়ে তো নগর কর্তাদের কোনা মাথাব্যথা নেই।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G