গুগল-ফেসবুক আমরাই তৈরি করতে পারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৮:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

joy_1_852428017প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের অনেক কিছুর অভাব আছে। কিন্তু মেধার অভাব নেই। এই মেধাকে কাজে লাগিয়ে আইটি কোম্পানি আর গুগল-ফেসবুক বাংলাদেশেই করতে পারি।

 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের পরিশ্রমে দেশ এগিয়ে গেছে দাবি করে জয় বলেন, এই বিপ্লব এমনি এমনি হয় নাই। অনেকে বলে, দেশটা এমনিই এগিয়ে যায়। সেটা যদি হতো, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখন কেন বাংলাদেশ এগিয়ে যায়নি?

আজকে দেশ এগিয়ে গেছে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের পরিশ্রমের কারণে।
তিনি জানান, আজ আমরা একটা মিটিং করেছি। আমরা ট্র্যাডিশনাল আইপিও থেকে স্মল ক্যাপ-ছোট ছোট কোম্পানির আইপিও করা যায় কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

জয় আরও বলেন, আমরা একটি সেক্টরের (গার্মেন্টস) ওপর নির্ভর করতে পারি না। দেশে শিপ বিল্ডিংয়ের কাজ চলছে। আইসিটি ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এই সেক্টর গার্মেন্টসকে ছাড়িয়ে যাবে। ইতোমধ্যে এর আয় ২৫ মিলিয়ন ডলার থেকে আড়াইশ’ মিলিয়ন ডলার অতিক্রম করেছে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এজন্য এই গতিতে চললে হবে না। আরও গতিশীল হতে হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সভাপতি এস এম আশরাফুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হওয়া ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক, সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান প্রমুখ।

 

 

প্রতিক্ষণ/এডি/মুক্তা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G