গুগল ম্যাপে বাংলাদেশের পথচিত্র উম্মোচন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Street_View_BG_357512121গুগল ম্যাপে বাংলাদেশের স্ট্রিট ভিউয়ের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। এর মাধ্যমে গুগল ম্যাপে উন্মোচিত হলো বাংলাদেশের পথচিত্র (স্ট্রিটভিউ)। গুগল ম্যাপে পথচিত্র দেখা যায়, এমন দেশগুলোর তালিকায় ৬৫তম দেশ হিসেবে বাংলাদেশ স্থান করে নিয়েছে। এখন থেকে যে কেউ চাইলে বাংলাদেশের পথচিত্র দেখতে পারবেন।

অ্যান্ড্রোয়েড, উইন্ডোজ, আইবিএম কিংবা ম্যাক ডিজিটাল ডিভাইসে এ পথচিত্র দেখা যাবে।বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুগল ম্যাপে বাংলাদেশের পথচিত্র উন্মোচন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গুগলে বাংলাদেশ ৬৫তম দেশ হিসেবে পথচিত্র প্রদর্শন করতে পারছে। এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে পর্যটন থেকে শুরু করে ব্যবসাসহ বিভিন্ন সেক্টরে সুবিধা নিয়ে আসবে।গুগলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সড়কের ছবি উন্মোচন করার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও সরকারি পরিসেবা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসির পরিচালক অ্যান লাভিন বলেন, নতুন এই স্ট্রিটভিউ বা পথচিত্র বাংলাদেশকে সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে তুলে ধরবে। এতে ঢাকা শহরের রাস্তা থেকে শুরু করে দর্শনীয় তীর্থস্থানগুলোর ছবিও দেখা যাবে। এই পথচিত্র বৈশ্বিক পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক জনিনা জারুজেলস্কি, এটুআই প্রকল্পের অনির চৌধুরীসহ এটুআই ও গুগল এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গুগল পথচিত্রের ক্যামেরা প্রদর্শন ও পথচিত্র তুলে ধরার পদ্ধতি উপস্থাপন করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/ইফতেখার রাজু

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G