গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত

প্রকাশঃ জুলাই ১৯, ২০১৫ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

buletসোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের যুবদল কর্মী হাবিবুর রহমান হাবিব (২০) মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত হাবিবুর রহমান হাবিব আমিশাপাড়া ইউনিয়নের বটগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের বাড়ির সুজা মিয়ার ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ উল ইসলাম জানান, হাবিব নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়েছে বলে রাতে শুনেছি। তবে মৃত্যুর বিষয়টি আমাদের কেউ জানায়নি। এ বিষয়ে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় ২০/২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বটগ্রামের সূজা মিয়ার ঘরে প্রবেশ করে তার ছেলে যুবদল কর্মী হাবিবকে ধাওয়া গুলি করে গুলি করলে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাবিব গুরুতর আহত হন। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G