গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই

প্রকাশঃ মে ৭, ২০১৫ সময়ঃ ১:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

নারায়নগজ্ঞব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুষারঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী হেলাল উদ্দিন (৩০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি কুমিল্লার তিতাস উপজেলার কদমতলী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

হেলাল প্রতিক্ষণকে জানান, টাকা ভর্তি ব্যাগ নিয়ে তিনি ও তার চাচা রফিকুল ইসলাম সকাল পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুষারঝাড়া এলাকায় পৌঁছুলে তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত তাদের রিকশার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার পেটে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ যুবকের ভাবি নার্গিস আক্তার জানান, তার স্বামী বাবুল আহমেদ সৌদি প্রবাসী। তাদের গ্রামের বাড়ির জমি বিক্রির সাড়ে ২৪ লাখ টাকা যাত্রাবাড়ী ইসলামী ব্যাংক শাখায় তার স্বামীর একাউন্টে জমা দিতেই তারা আসছিলেন।

প্রতিক্ষণ/এডি সালাহউদ্দিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G