গৃহবধু নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

ertrtretবাগেরহাটের চিতলমারীতে স্বামীর অনৈতিক কর্মকাণ্ডে বাধা ও যৌতুকের আবদার মেটাতে না পারায় শিপ্রা নালে এক গৃহবধুর উপর বর্বর নির্যাতন চালিয়েছে পাষণ্ড স্বামীসহ তার পরিবারের লোকজন। ঐ গৃহবধুর ওপর নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরে এই মানববন্ধন কর্মসুচী পালন করে এলাকাবাসী।

মানববন্ধনে উপজেলা মহিলা পরিষদ ও স্থানীয় সামাজিক সংগঠন একাত্বতা প্রকাশ করে। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী হেলেনা পারভীন, সাংগঠনিক সম্পাদক হেলেনা পারভীন, মহিলা নেত্রী সঞ্চিতা সাহা, পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক অলীপ সাহা, যুবলীগ নেতা মতিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আধুনিক এই সভ্যতায় পরকীয়া ও যৌতুকের জেরে গৃহবধুর উপর মধ্যযুগীয়ভাবে বর্বর ও অমানসিক নির্যাতন মেনে নেওয়া যায় না। নির্যাতনের শিকার শিপ্রা এখন মৃত্যু যন্ত্রনায় হাসপাতালে কাতরাচ্ছে। ভবিষ্যতে আর কোন নারী যেন এরকম নির্যাতনের শিকার না হয়। দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাই আমরা।

উল্লেখ, গত ২৯ জানুয়ারী উপজেলা সদরের খড়িয়া গ্রামের গৃহবধু শিপ্রার ওপর তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা নির্যাতন চালায়। গত ৬ দিন ধরে মৃত্যু যন্ত্রনায় হাসপাতালে কাতরাচ্ছে শিপ্রা। তিনিও তার স্বামীর বিচারের দাবি জানান।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G