গোপালগঞ্জে বাস চাপায় রিকশা চালক নিহত

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৬ সময়ঃ ১:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক:

সড়ক দুর্ঘটনাগোপালগঞ্জ সদরে বাসের চাপায় রতন গাইন (২0) নামে এক ভ্যান (রিকশা) যাত্রী নিহত হয়েছেন। নিহত রতনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামে। দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি  করা হয়েছে। বুধবার সকাল ৯টার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, “সকালে ভাটিয়াপাড়ায় খুলনাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়। এতে রতনসহ ওই ভ্যানে থাকা চারজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রতনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

প্রতিক্ষণ/এ/কেএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G