গ্রীসের নেতৃত্বে ফের সিরিজা পার্টি

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৯:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

alexiগ্রীসের সাধারণ নির্বাচনে জয় পেয়ে আবারো ক্ষমতায় ফিরে এসেছে অ্যালেক্সি সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা পার্টি। তবে সংসদে নেতৃত্ব দেয়ার মতন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। সুত্রঃ বিবিসি বাংলা

নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, অ্যালেক্সি সিপ্রাসের দলের এগিয়ে থাকার খবর নিশ্চিত হওয়ার পর থেকেই এথেন্সের রাস্তায় জনতার উল্লাস।

প্রায় সব ভোট গণনা শেষে দেখা যায়, সংসদে একক আধিপত্য করার মত প্রয়োজনীয় ভোট পায়নি কোনো দলই। ফলে গ্রীসের সামনে এখন কোয়ালিশন সরকারই একমাত্র উপায়।alexi 2

অ্যালেক্সি সিপ্রাস-এর সিরিজা পার্টি এরইমধ্যে ডানপন্থী ইন্ডিপেনডেন্ট গ্রীকস এর সাথে কোয়ালিশন সরকার গঠন করার ঘোষণা দিয়েছে। এদিকে মি. সিপ্রাস এই বিজয়কে ‘জনতার জয়’ হিসেবে আখ্যা দিয়েছেন।

তীব্র অর্থনৈতিক সংকটে থাকা গ্রিসের জনগণ গত ছয় বছরে ৫ম বারের মতো সাধারণ নির্বাচনে ভোট দিল।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G