চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক ২৫

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৯:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

arrচট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলীপুর এলাকার একটি মাদ্রাসা ও একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ২৫ জনকে আটক বরেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, দুপুর আড়াইটায় হাটহাজারী পৌরসভার আলীপুর পুরাতন থানা এলাকার এ কে শাহেনা নামে একটি ভবন ঘেরাও করে র‌্যাব। সন্ধ্যা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে ভবনটিতে থাকা আবু বক্কর(র.) মাদ্রাসা থেকে ২২ জনকে আটক করা হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট এলাকার আদর্শ ইসলামিক একাডেমিতে অভিযান চালানো হয়। সেখান থেকে  অধ্যক্ষসহ তিনজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক মিফতা উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। ’

প্রতিক্ষণ /এডি/কামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G