চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৬:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

chitagangচট্টগ্রামে সিটি করপোরেশনের ময়লাবাহী একটি ট্রাকের ধাক্কায় রিয়া আক্তার জুঁই (৫) নামে এক শিশু মারা গেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়া ওই এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিনের মেয়ে।

বন্দর থানার উপ-পরিদর্শক শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিয়া তার নানীর সঙ্গে রিকশা করে আনন্দবাজার এলাকায় এক হুজুরের বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে হাজী সাইফুজ্জামান সওদাগরের বাড়ী এলাকায়  বিপরীত দিক থেকে আসা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এরপর স্থানীয়রা চালকসহ গাড়িটিকে আটক করে পুলিশকে সোপর্দ করে এবং ঘাতক বাস চালকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

প্রতিক্ষণ /এডি/বাবুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G