চবিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটের পাশে লালপাহাড়ে অভিযান চালিয়ে ফরিদা নাসরিন (৪০)নামে এক মাদক ব্যবসায়ী কে গেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
ফরিদা নাসরিন এর বাড়ি জোবরা গ্রামে।তার স্বামীর নাম নূর মোহাম্মদ। হাটহাজারী থানা পুলিশ সূত্ত্রে জানা যায়,বুধবার রাত অভিযানের সময় তাদের ঘর থেকে প্রায় ১০০ বোতল দেশীয় মদ উদ্বার করা হয়।উদ্ধারের সময় তার স্বামী পালিয়ে যায়।
অভিযানের বিষয়ে হাটহাজারী থানান ওসি (তদন্ত) কর্মকতা মোঃ ইসমাইল হোসেন বলেন,নূর মোহাম্মদ ও ফরিদা নাসরিন দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে মদের সরবরাহ করছে।এই চক্রটিকে মোকাবেলায় নিয়মিত অভিযান চলবে।
প্রতিক্ষণ/এডি/এসএবি
























