চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচার
প্রতিক্ষণ ডেস্ক:
আগামী ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি শিল্পী সমিতির কার্যালয়ে কার্যকরী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।
এ সময়, সভায় উপস্থিত ছিলেন আগের কমিটির সমিতির সভাপতি শাকিব খান।
সর্ম্পকে ঘনিষ্ঠ বন্ধু হলেও, এবারের নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে লড়বেন মিশা সওদাগর ও ওমর সানি। শিল্পী সমিতির এবারের আসন্ন নির্বাচনে দুটি প্যানেলের একটিতে সভাপতি পদে মিশা সওদাগরের সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে থাকছেন জায়েদ খান।
আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী ওমর সানি, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইলিয়াস কোবরা।
এদিকে, নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও তফসিল ঘোষণা করা হয়নি এখনও। সভায় জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে তফসিল ।
তবে, এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে প্রার্থীরা। কর্মী ও সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী প্রার্থীরা।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস
























