চলন্ত ট্রেন থেকে অস্ত্র-গুলিসহ নারী আটক

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

download (3)ঢাকাগামী আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৫৭ রাউন্ড গুলিসহ ১ নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সোয়া ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনে ঐ নারীকে আটক করে জিআরপি থানা পুলিশ।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে প্লাটফরম ছেড়ে যাবার সময় ওই নারী দ্রুত গিয়ে ট্রেনটিতে উঠে যান। এসময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে ট্রেনে দায়িত্বরত জিআরপি পুলিশ। পরে তার কাছ থেকে এসব পিস্তল-গুলি উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ট্রেনটি মঙ্গলবার সকাল নাগাদ ঢাকায় পৌঁছেছে। সেখান থেকে দুপুরের পর পরই রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। ওই ট্রেনেই আটক ওই নারীকে রাজশাহী নেয়ার কথা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G