চাঁদপুরে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ৯:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

curent jalচাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে চার লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার গভীররাতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয় নি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি আওলাদ-৪ লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় চার লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় ।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যন্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G