চাঁপাইনবাবগঞ্জে এমপির বাসায় বোমার বিস্ফোরণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

চাপাইনবাবগঞ্জ-জেলা-ম্যাপশহরের পাঠানপাড়ায় সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের বাসায় শনিবার সকালে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। ওই বাড়িটি তিনি ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করতেন।

ওই বাড়ির দ্বিতীয় তলায় সকাল ৭টার দিকে বিকট শব্দে বিস্ফোরণে আসবাবপত্রে আগুন লেগে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, ‘ওই বাড়িতে শুধু একজন কেয়ারটেকার থাকতেন। বাড়িতে না থাকায় কী ধরনের ক্ষতি হয়েছে তা আমার জানা নেই। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তাও আমার জানা নেই। আমি শান্তিপ্রিয় লোক। এলাকায় শান্তি বিরাজ করুক এটাই আমি চাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, কীভাবে বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G