চীনে দ্বিতীয় দফায় রেড অ্যালার্ট জারি

প্রকাশঃ ডিসেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৯:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

চীনবায়ুদূষণের কারণে চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বারের মতো ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, আগামীকাল শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বেইজিংয়ে ঘন ধোঁয়াশা বহাল থাকতে পারে বলে জানিয়েছেন বেইজিং আবহাওয়া সেবা বিভাগ।

এর আগে গত ৭ ডিসেম্বর প্রথম দফায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছিল। ওই সময় বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন স্থানে চলা নির্মাণ কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল ও কলকারখানার কিছু উৎপাদনের কাজও সীমিত করা হয়েছিল।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চীনের মধ্যাঞ্চলের জিয়ান থেকে উত্তর-পূর্বাঞ্চলের হারবিন পর্যন্ত বিস্তৃত এলাকায় এই দূষণের প্রভাব থাকতে পারে। বেইজিংয়ে বায়ুদূষণ নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারির পরিপ্রেক্ষিতে গাড়ি চলাচল, কলকারখানা ও ভবনের কাজকর্ম সীমিত করে দেওয়া হয়েছে।

কয়েক দশক ধরে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গিয়ে চীনে ব্যাপক শিল্প কারখানা স্থাপিত হয়েছে। কয়লার মাধ্যমে উৎপাদিত তাপশক্তি চালিত শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন এলাকার ধুলাবালির কারণে দেশটির অনেক রাজ্যে ঘন ধোঁশায়ার সৃষ্টি হচ্ছে। বায়ু, পানি ও মাটি দূষণের মাত্রা কমাতে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।

 

প্রতিক্ষণ/এডি/জেডেএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G