চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপের কাছে মার্কিন রণতরী

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৬ সময়ঃ ১০:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ryryদক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসেল আইল্যান্ডের ট্রিটন দ্বীপের কাছাকাছি এলাকায় সমুদ্রে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি মার্কিন রণতরী কয়েক ঘণ্টা অবস্থান করে। রণতরীর এই অবস্থানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক।

পেন্টাগনের দাবি, ঐ এলাকায় প্রবেশের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টাকে চ্যালেঞ্জ জানাতেই এই অবস্থান। অন্যদিকে, ঐ দ্বীপের অন্যতম দাবিদার চীন এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ তুলেছে।

যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক এই বিরোধে তারা কোনোভাবে জড়াতে চায় না। তবে ঐ গুরুত্বপূর্ণ নৌ রুটটিতে অবাধ প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। ঐ নৌযানটি প্যারাসেল আইল্যান্ডের ট্রিটন দ্বীপের কাছাকাছি পৌঁছে যায়। মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস কার্টিস উইলবার’ ট্রিটন আইল্যান্ডের ১২ কিলোমিটারের মধ্যে নোঙর করে এবং সেসময় ঐ এলাকায় কোনো চীনা জাহাজ ছিল না।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, চীন, তাইওয়ান এবং ভিয়েতনাম এই তিন দাবিদারের পক্ষ থেকে নৌ যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং স্বাধীনতা খর্বের চেষ্টাকে চ্যালেঞ্জ করতেই এমন পদক্ষেপ।

এদিকে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে পূর্ব অনুমতি না নিয়ে চীনের জলসীমায় প্রবেশ করে আইন ভঙ্গ করেছে বলে অভিযোগ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর আগে থেকে কোনো দাবিদারকেই যে বিষয়টি জানানো হয়নি তা স্বীকার করে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য মেনেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G