চুয়াডাঙ্গায় স্কুল শিক্ষককে গলাকেটে হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৬ সময়ঃ ২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

rtrtrwtচুয়াডাঙ্গায় নিজ বাসা থেকে আবু বক্কর নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার শহরের পৌর এলাকার ফার্মপাড়ার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার হয়।

নিহত আবু বক্কর (৮০) ফার্মপাড়ার মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে। আবু বক্করের ছোট মেয়ে আশেয়া বেগম জানান, রাত ২টার দিকে বাবার ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে তার ঘরের দরজা ভেঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শক করেন এবং নিহতের স্বজনদের সাথে বলেন।

পুলিশ সুপার রশীদুল হাসান জানান, নিহত অবসরপ্রাপ্ত শিক্ষকের গলাকাটার ধরন দেখে এটা হত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য লাশ ময়না তদন্ত করা হবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G