চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

chuadangaজেলার সদর উপজেলায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী রহম আলীকে আটক করেছে পুলিশ। উপজেলার গোপিনাথপুর গ্রামে সোমবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামিরুল জানান, সকালে গোপিনাথপুর গ্রামে রহম আলী ফজরের নামাজের পর ধারোলো অস্ত্র দিয়ে তার স্ত্রী আলেয়া বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সোমবার সকালে রহম আলী তার বাড়ি ঢুকতে গেলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনার পর হত্যাকারী রহম আলীর ছেলে সুরুজ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন ।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G