চেয়ারপার্সনের অবর্তমানে তারেক জিয়া

প্রকাশঃ মার্চ ২০, ২০১৬ সময়ঃ ৯:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

খালদাবিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে। এতে অনেকের ক্ষমতা করা হয়েছে। সেই সাথে কারো ক্ষমতা বেড়েছে। এর উল্লেখযোগ্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবর্তমানে দলের ‘সমুদয়’ দায়িত্ব অর্পিত হবে সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ওপর।

শনিবারের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা হ্যাঁ সূচক সম্মতি দিয়ে দলের গঠনতন্ত্রে এই সংশোধনী আনেন।

সংশোধিত গঠনতন্ত্রে দলের পদের সংখ্যা ও বার্ষিক চাঁদার পরিমান বাড়ানো হয়েছে। অনাদায়ে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। সেই সাথে চেয়ারপারসনের সিন্ধান্ত ছাড়া একই সঙ্গে একাধিক পদে থাকার সুযোগও থাকছেনা।

দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম কাউন্সিলে গঠনতন্ত্রের সংশোধনী জানাতে আসেন। পরে তিনি কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খানকে দায়িত্ব উপস্থাপনের দায়িত্ব দেন।

নজরুল ইসলাম প্রস্তাবগুলো উত্থাপন করেন এবং সিদ্ধান্ত জানাতে বললে কাউন্সিলররা ‘হ্যাঁ’ সুচক জবাবের মাধ্যমে সংশোধনী পাশ করেন।

প্রতিক্ষণ/এডি/কেএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G