চেয়ারম্যানের জিপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৫:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৫ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি

Nilphamari_নীলফামারীর সৈয়দপুর উপজেলা চেয়ারম্যানের জিপ গাড়ীর চাপায় শওকত আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা যায়।

রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার চম্পাতলী এলাকায় সৈয়দপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের গায়েনুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার জিপে (যাহার নম্বর: নীলফামারী-ব-১১-০০২৬) করে সৈয়দপুর থেকে দিনাজপুর যাচ্ছিলেন। গাড়িটি চম্পাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শওকতের মৃত্যু হয়।

চম্পাতলী পুলিশ ফাঁড়ির এসআই কাজল কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ জিপটি আটক করা হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G