চ্যানেল আই সেরা নাচিয়ে এথিনার আত্নহত্যা

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

ethinaচ্যানেল আই এর সেরা নাচিয়ে টপ সেভেন হুরে জান্নাত এথিনার (১৪) মৃত্যু হয়েছে।

রংপুরের পীরগঞ্জে বুধবার দুপুরে গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে সে আত্মহত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর হাজার হাজার নারী পুরুষ, স্কুলের ছাত্র-ছাত্রী,অভিভাবক, শিক্ষক, উৎসুক জনতা ছুটে যান এথিনাকে এক নজর দেখতে উপজেলা চত্বরের পশ্চিমে জামতলা রোডের মনোয়ার হোসেনের ভাড়া বাসায়।

বাবার চাকরির জন্য এক যুগ ধরে সে বাস করছিল পীরগঞ্জে। স্থানীয় আদর্শ বহুমুখি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এথিনা। সম্প্রতি এসএসসির টেষ্ট পরীক্ষায় জিপিএ ৫ নিয়ে স্কুলে প্রথম হয় এথিনা।

এথিনার বাবা রংপুরের পীরগাছা উপজেলার ফকিরপাড়ার আলমগীর হোসেন বর্তমানে দিনাজপুরের বড়পুকুরিয়ায় ব্র্যাক এনজিওতে কর্মরত। দুই কন্যাসহ এথিনার মা মাশাহরিয়া সুলতানা লাভলী থাকেন পীরগঞ্জে।

পুলিশ জানায়, এথিনার ছোট বোন অলিভকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মা স্কুল থেকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা-জানালা বন্ধ। এথিনাকে ডাকাডাকির এক পর্যায়ে কেউ একজন প্রাচীর টপকে বাসার মেইন গেট খুললে মেয়েকে ঝুলতে দেখেন তিনি।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এথিনাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম ও ওসি ইসরাইল হোসেন বিকেলে ঘটনাস্থল পরির্দশন করেন।

ওসি জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে আবেদন করেছেন এথিনার বাবা আলমগীর হোসেন।

উল্লেখ্য, চ্যানেল আই সেরা নাচিয়ে টপ সেভেন হওয়ায় গত বছরের ১৯ মে স্থানীয় পীরগঞ্জ মহিলা কলেজ হলরুমে সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে এথিনাকে সংবর্ধনা দেয়া হয়।

প্রতিক্ষন/এডি/জেবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G