ছাত্রলীগ সভাপতিও সাংবাদিক !

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৫ সময়ঃ ১২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Sohagনির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিকের কার্ড নিয়ে দাপটের সাথে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।

এতে সংশ্লিষ্ট পত্রিকার নাম এবং ওই সাংবাদিকের ছবিসহ নির্বাচন কমিশন থেকে সত্যায়িত করা হয়।

ভোট কেন্দ্র পরিদর্শনের সময় সার্বক্ষনিক তার সঙ্গে ইলিশ মাছের আইডিধারী সরকার দলীয় মেয়রপ্রার্থী সাঈদ খোকনের কর্মী-সমর্থকদের   দেখা যায়।

উপস্থিত একজন গণমাধ্যমকর্মী বলেছেন, তিনারাও সাংবাদিক ? নির্বাচন কমিশন থেকে কোনো সাংবাদিক সহজেই কার্ড পেয়েছে এমন রেকর্ড আছে কি না জানি না। শীর্ষস্থানীয় টিভি, পত্রিকা ও অনলাইন কার্ড পেতে যে কত হয়রানির শিকার হয়েছেন তা বলার নেই। কিন্তু তাদের ? কি আর বলবো বাংলাদেশ।

তবে এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি বদিউজ্জামান সোহাগের মন্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G