ছিনতাইকালে পুলিশ আটক

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

পুলিশ আটকসিলেটে জয়ন্তিকা এক্সপ্রেসে ছিনতাইকালে জিআরপি পুলিশের এক সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার টহল পুলিশ তাকে আটক করে। তবে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রীদের ওপর চড়াও হয় কয়েকজন ছিনতাইকারী। ছিনতাইকারীদের সঙ্গে জিআরপি পুলিশের এক সদস্যও ছিলেন।

দক্ষিণ সুরমা থানার অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আজদু মিয়ার নেতৃত্বে একটি টহল দল সেখানে দায়িত্বরত ছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং ছিনতাইকারী দলের কয়েকজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে জিআরপি পুলিশের এক সদস্যও ছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।

তবে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান বিষয়টি অস্বীকার করেছেন। এ ব্যাপারে জিআরপি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G