ছিনতাইয়ের শিকার মন্ত্রীর ভাবি !

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৪:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট:

Chintiছিনতাইয়ের কবলে পড়েছেন  আহত হয়েছেন এবার স্বয়ং মন্ত্রীর ভাবী। সোমবার বেলা ১২টার দিকে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাইয়ের স্ত্রী রেবেকা সুলতানা (৩৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংলগ্ন এলাকায়  ছিনতাইয়ের শিকার হন।
রেবেকা সুলতানা জানান, রিকশাযোগে অসুস্থ বোনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলযোগে দু’জন ছিনতাইকারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়ার সময় ধস্তাধস্তি করলে তিনি রাস্তায় পড়ে আহত হন আর ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
ভ্যানিটি ব্যাগটিতে সত্তর হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট ছিল বলে জানান তিনি।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত রেবেকা মুক্তিযুদ্ধ মন্ত্রীর ভাই নাজিমুদ্দিন ভূঁইয়ার স্ত্রী বলে পরিচয় দিয়েছেন।
প্রতিক্ষণ/এডি/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G