জন কেরি-মাহমুদ আলী বৈঠক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৪:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

full_2093306681_1424081084ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার হোয়াইট হাউজের আয়োজনে এক সম্মেলনের পাশাপাশি দুই দেশের দুই মন্ত্রীর এ বৈঠক হবে।

সাম্প্রতিক সময়ে অটোয়া, সিডনি ও প্যারিসে উগ্রপন্থি হামলার ঘটনার প্রেক্ষাপটে বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য হোয়াইট হাউজের এই সম্মেলনে অংশ নিতে জন কেরির আমন্ত্রণে মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে মাহমুদ আলীর।

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিহীন নির্বাচনে জয়ী হয়ে আওয়ামীলীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম যুক্তরাষ্ট্র সফর।

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G