জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০১৬ সময়ঃ ১০:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৫ অপরাহ্ণ

enthonioজাতিসংঘের নবম মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন অ্যান্তোনিও গুতেরেজ। এর আগে এই পদে ছিলেন বান কি মুন।

সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের এক সাধারণ সভায় মহাসচিব হিসেবে শপথ নেন গুতেরেজ। তাকে শপথবাক্য পাঠ করান জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন।

শপথ গ্রহণকালে তিনি বলেছেন, সিরিয়া যুদ্ধের মতো সংকটময় পরিস্থিতিগুলোকে মোকাবিলা করার জন্য পুরো বিশ্বকেই পরিবর্তন করতে হবে।

২০১৭ সালের ১ জানুয়ারি বর্তমান মহাসচিব বান কি মুনের কাছ থেকে দায়িত্ব নেবেন গুতেরেজ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে গুতেরেজ বলেন, ‘এই প্রতিষ্ঠানটি বহু জাতির জোটের ভিত্তি হিসেবে কাজ করছে এবং যুগ যুগ ধরে শান্তি স্থাপনে কাজ করে যাচ্ছে। কিন্তু এখন যে বিশ্ব পরিস্থিতি, তা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। জাতিসংঘকে পরিবর্তিত হতে হবে।’

বর্তমান বিশ্ব সংকটের সমাধান করতে না পারাকে জাতিসংঘের দুর্বলতা উল্লেখ করে গুতেরেজ বলেন, ‘জাতিসংঘের উচিত এটির অক্ষমতাগুলোকে চিহ্নিত করা ও কাজের ধারাকে পরিবর্তন করা।’

সবকিছু ঠিকঠাক থাকলে ১ জানুয়ারিতেই পূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন গুতেরেজ। ওই দিনই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বর্তমান মহাসচিব বান কি মুন। পাঁচ বছর ধরে জাতিসংঘকে সামলেছেন দক্ষিণ কোরিয়ার এই নেতা।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G