জাপানে ছুরিকাঘাতে নিহত তিন

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

4720140324120501জাপানের পশ্চিমাঞ্চলের শহর সুমোতোতে ছুরিকাঘাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও দু’জন।

সোমবার ( ৯ মার্চ) সকালের এ ঘটনায় অভিযুক্ত ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিজের প্রতিবেশী একটি বাড়িতে হামলা চালিয়ে ওই পাঁচজনকে মারাত্মক ছুরিকাঘাত করেন অভিযুক্ত। তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে, কী কারণে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/রানা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G