জাপানে বাস দুর্ঘটনায় নিহত ১৪

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

erererজাপানে পর্যটকবাহী একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন।

শুক্রবার সকালে জাপানের নাগানো রাজ্যের কারুইজাওয়া শহরে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, বাসটি টোকিও থেকে নাগানো এলাকার একটি রিসোর্টে যাচ্ছিল। বাসটি পাহাড়ের নিরাপত্তা বেস্টনি ভেঙ্গে ১২ ফিট নিচে পড়ে যায়। বাসটিতে দুই চালকসহ ৪১ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G