জাপার সাবেক ও বর্তমান এমপির বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি

indexময়মনসিংহের ৭-আসন ত্রিশালের সাবেক জাতীয় পার্টির এমপি আনিছুর রহমান (৭০)ও জাতীয় পার্টির বর্তমান এমপি এম.এ হান্নানসহ ২৫ জনের নামে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা আবুল কালাম ময়মনসিংহ ৩ নং আমলী আদালতে এই মামলা দায়ের করেন।

১৯৭১ সালে ২১শে এপ্রিল জেলার ত্রিশাল উপজেলার কালীবাজার ও কানিহারীতে পাকিস্তানিদের সহযোগিতা নিয়ে শতাধিক মানুষ হত্যা ও কয়েক কোটি টাকার সম্পদ লুষ্ঠন ও নারী ধর্ষণ, নির্যাতন, অগ্নি সংযোগের অভিযোগে মুক্তিযোদ্ধা আবুল কালাম(৬৮) ৩/৪ ধারায় বাদী হয়ে ময়মনসিংহ ৩ নং আমলী আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রহমান আল-হোসাইন (তাজ) জানান, ৩ নং আমলী আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মিঠফুল ইসলাম মামলার বাদীর ২০০ ধারা জবানবন্দিতে মোকাদ্দমা আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে প্রেরণ করেছেন পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য।

এদিকে, এমপি এম.এ হান্নান যুদ্ধাপরাধে একাধিক মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G