জিকা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রেও সতর্কতা

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৬ সময়ঃ ১০:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ertertদক্ষিণ আমেরিকা থেকে যাতে যুক্তরাষ্ট্রে জিকা ভাইরাস ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতা জারি করেছে মার্কিন কর্তৃপক্ষ।

কোনও নারী যদি গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হন তাহলে ছোট বা বিকৃত মস্তিষ্ক নিয়ে শিশুর জন্ম হতে পারে। গর্ভবতী নারীরা মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত কি না বা তারা বিদেশ থেকে এ রোগ নিয়ে এসেছে কিনা সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

যেসব শিশুদের দেখে সন্দেহ হবে যে তারা জিকা ভাইরাসে আক্রান্ত তাদের কীভাবে পরীক্ষা করা হবে, পাশাপাশি গর্ভবতী নারীদেরও কীভাবে পরীক্ষা করা হবে সে বিষয়েও বিভিন্ন নিয়মাবলী দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকর্মীদের।

ইতোমধ্যে ক্যারিবিয়ান এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ২১ টি দেশে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। সেসব এলাকার নারীদের রক্ত পরীক্ষা করে দেখতে বলা বলা হচ্ছে। এদিকে, জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২ লাখ ২০ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে ব্রাজিল সরকার। ব্রাজিলের রিও ডি জেনিরো স্টেডিয়াম মশামুক্ত করার জন্য পুরো স্টেডিয়ামে মশা নিধনের ধোঁয়া দেয়া হয়েছে।

Zikaব্রাজিলের পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মার্কাস ভিনিশাস ফেরেইরা বলছেন, জিকা ভাইরাসের হুমকি মোকাবেলায় সকল চেষ্টাই চলছে। জিকা ভাইরাসের যে ঝুঁকির কথা বলা হচ্ছে, তা অতীতের তুলনায় বড় কিছু নয়। চার বছর আগে সংক্রমণের হার ২.৯ শতাংশ ছিল। এ বছর সেটি এক শতাংশে এসেছে।

ব্রাজিলে জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের খবর প্রকাশের পর সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করে যে, পুরো আমেরিকাজুড়ে মশাবাহিত জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এরপরই যুক্তরাষ্ট্র বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিল।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G