জিটিভি থেকে চাকরিচ্যুত মুকুল

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ১০:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Mukul_514427482স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেফতারকৃত রকিবুল ইসলাম মুকুল বেসরকারি গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক পদ থেকে চাকরিচ্যুত হয়েছেন। আজ সোমবার  নাম প্রকাশে অনিচ্ছুক জিটিভির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য   নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আক্তার তন্বী তার স্বামী রকিবুল ইসলাম মুকুল ও মেহেরুন বিনতে ফেরদৌস নামের আরেক নারীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় তন্বী অভিযোগ করেছেন, মেহেরুন বিনতে ফেরদৌসের সঙ্গে  তার স্বামী মুকুলের  অনৈতিক সম্পর্ক রয়েছে।এ নিয়ে কথা বললে মুকুল বিভিন্ন সময়ে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। মুকুল তাকে কয়েকবার নির্যাতন করার সময় ফোনে মেহেরুনকে শুনিয়েছেন বলেও অভিযোগ করেন নাজনীন।

তন্বীর অভিযোগ, বিভিন্ন সময়ে মুকুল তার কাছ থেকে টাকাও নিয়েছেন। সর্বশেষ রাজউকে পূর্বাচলে বরাদ্দ পাওয়া একটি প্লটের কিস্তির জন্য তিনি ১৪ লাখ টাকা দেন মুকুলকে। কিন্তু মুকুল ওই প্লটটি নিজের নামে লিখে নেন এবং সম্প্রতি সেটা বিক্রিও করে দেন। এসব অপকর্মের প্রতিবাদ করায় নাজনীনকে বিভিন্ন সময়ে নির্যাতন করেন মুকুল।

মিরপুর থানার পুলিশ শুক্রবার   রাত আড়াইটার দিকে সেগুনবাগিচা থেকে মুকুলকে  গ্রেফতার করে। শনিবার  আদালতের অনুমতি নিয়ে একদিনের রিমান্ডে নিয়ে তাকে  জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G