জিয়ার মাজারে ভাঙচুর, আটক ৪

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

zia majarবিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের নকশা ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গনেশ বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ভাঙচুরের ঘটনায় কারা জড়িত থাকতে পারে তা জানতে ৪ জনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের স্বার্থে এ মুহূর্তে আটকদের নাম প্রকাশ করা যাবে না বলেও জানান তিনি।

এর আগে বুধবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের মূল নকশার ভেতরের বেষ্টনীর বেশ কয়েকটি মার্বেল পাথর ভাঙচুর করে দুর্বৃত্তরা।

প্রতিক্ষণ/এডি/মিলন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G