জীবনানন্দ দাশের ১১৬তম জন্মবার্ষিকী আজ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট,প্রতিক্ষণ ডটকম

1350772028১৭ ফেব্রুয়ারি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মবার্ষিকী। ১৮৯৯ সালের এই দিনে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

সকাল সাড়ে ৮টায় বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কে (বগুড়া রোড) অবস্থিত কবি জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে রক্ষিত কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল কবিতা পরিষদের সভাপতি তপংঙ্কর চক্রবর্তী
এছাড়া কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হল ও সর্বানন্দ ভবনে ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী ‘জীবনানন্দ উৎসব-২০১৫’ এর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর অশ্বিনী কুমার হলে এ উৎসবের উদ্বোধন করা হবে। উৎসবে আলোচনা সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক ও আবৃত্তি ও সম্মাননা প্রদান কর্মসূচি রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G