জেলগেটে ফের আটক শামসুল ইসলাম

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

শামসুলসাবেক সাংসদ ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মাওলানা শামসুল ইসলামকে জেলগেট থেকে আবারো আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এসএম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শামসুল ইসলামকে জেলগেট থেকে আটক করে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সন্ত্রাস বিরোধী আইনে এর আগে কোতোয়ালি থানার একটি মামলায় শামসুল ইসলাম কারাগারে ছিলেন। সেই মামলায় জামিন নিয়ে আজ তিনি কারাগার থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে জেলগেট থেকে আবারো আটক করে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G