ঝাড়ু দিলেন প্রেসিডেন্ট

প্রকাশঃ ডিসেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৯:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫২ অপরাহ্ণ

CVx6m5kU8AA6FEjপূর্ব আফ্রিকার তানজানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জন মাগুফুলি ঝাড়ু হাতে রাস্তার ময়লা পরিষ্কার করলেন। দেশটির স্বাধীনতা দিবসে ঝাড়ু হাতে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বেরিয়ে পড়েন এবং নিজের হাতে রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করেন তিনি।

দ্যা বুলডোজার খ্যাত প্রেসিডেন্ট জন মাগুফুলি কাজকে কখনো ছোট মনে করেন না। দেশ থেকে দুর্নীতি উৎখাতের জন্য প্রতিজ্ঞা করেছেন জনগণের কাছে। ক্ষমতা গ্রহণ করেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জাকঁজমকে কাটছাঁট করেছেন। বাতিল করে দিয়েছেন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ আর গানের কনসার্ট।

তিনি বলেছেন, অপব্যয় করার মতো অর্থনৈতিক অবস্থা তার দেশের নেই। দেশ যখন কলেরা প্রাদুর্ভাবে পর্যুদস্ত তখন এত অর্থ ব্যয় করার কোনো যুক্তি নেই। আড়ম্বরের পরিবর্তে তিনি যেটা করেছেন তা খুবই চমকপ্রদ।

তার সঙ্গে এই শুদ্ধি অভিযানে যোগ দিয়েছেন রাজধানী দার এস সালামের হাজার হাজার মানুষ।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G