টক-ঝাল আচারি আলু

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০১৬ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৪ অপরাহ্ণ

2529388আলু খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আলু দিয়ে যা কিছুই রান্না করা হোক সেটাই সুস্বাদু হয়। আমরা সব সময় চিকেন আচারি এবং বিফ আচারি রেসিপি ট্রাই করেছি কিন্তু আজকের রসুইঘরে আপনাদের জন্য থাকছে টক-ঝাল আচারি আলুর সহজ এই রেসিপি-

উপকরণঃ

গোল আলু ১২টি
জলপাই বাটা/মিহি কুচি করা ৪টেবিল চামচ
পাঁচফোড়ন ১/২ চা চামচ
সরিষা বাটা ১/২ চা চামচ
হলুদ গুড়া ১/৪ চা চামচ
শাহি জিরা ৩/৪ চা চামচ
লবণ পরিমাণমতো
সরিষার তেল ৪ টেবিল চামচ

dsc2952

 

প্রস্তুত প্রণালিঃ

আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন।
কড়াইয়ে সামান্য তেল দিয়ে আলু গুলোকে হালকা ভেজে নিন।
কড়াইয়ে বাকি তেলটুকু গরম করে নিন।
তেলে পাঁচফোড়ন ও শাহি জিরার ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিন।
এবার একে একে সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
কষানো মশলায় জলপাই বাটা/কুচি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে আলু দিয়ে দিন।
এবার সামান্য পানি দিয়ে ২/৩ মিনিট ঢেকে রাখুন।
এরপর ঢাকনা উঠিয়ে পানি শুকিয়ে মশলা একদম মাখা মাখা করে নামিয়ে ফেলুন।
গরম ভাত অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার আচারি আলু।

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G